বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বাইনচটকী থেকে ইটের খোয়াভর্তী একটি টাফি গাড়ি বড়ইতলা ফেরি পাড় হয়ে বরগুনা জেলা শহরের দিকে রওনা হলে ঢলুয়া ইনিয়নের গুলবুনিয়া নামক স্থানে এসে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়, এতে গাড়ির নিচে চাপা পড়ে ইফাত (১৮) নামের এক টাফি (মাহেন্দ্র) চালক নিহত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইফাত ৮ নং সদর ইউনিয়ন আমতলী গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস এর ছেলে।
স্বজনদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়
নিহত ইফাত সকাল আটার ফেরিতে টাফি লোড করে ইটের খোয়াভর্তী করে বরগুনা জেলা শহরে আসছিলো, হঠাৎ ঢলুয়া ইনিয়নের গুলবুনিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে টাফির চালক নিচে চাপা পড়ে, স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক ইফাতকে মৃত ঘোষণা করেন।
এবিষয় ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম হাওলাদার বলেন ইফাত তিনি একজন কলেজের ছাত্র সে লেখাপড়ার পাশাপাশি অবসর সময় টাফি চালাতো, সেই মর্মে প্রতিদিনের ন্যায় আজও সে টাফি চালিয়ে ছিলো। টাফিতে করে ইটের খোয়াভর্তী করে ফেরি পাড় হয়ে বরগুনা জেলা শহরে আসছিলো। হঠাৎ ঢলুয়া ইনিয়নের গুলবুনিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ইফাত গাড়ির নিচে চাপা পড়ে, সঙ্গে সঙ্গে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক ইফাতকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরা দেহ হস্তান্ত করা হয়েছে।