• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অপরাজিতা প্রকল্পের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩, ১৩:২৯ অপরাহ্ণ
বানারীপাড়ায় অপরাজিতা প্রকল্পের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি।। মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে দিন ব্যাপী অপরাজিতা প্রকল্পের সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে অভিজ্ঞ অপরাজিত সদস্যদের নেতৃত্ব বিকাশ , নেটওয়ার্কিং ও এ্যাডভোকেসী বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অপরাজিতার বরিশাল বিভাগীয় উপদেষ্টা ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। সভাপতিত্ব করেন অপরাজিতার উপজেলা সাধারণ সম্পাদক সন্ধ্যা রাণী। প্রশিক্ষক ছিলেন রুপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী এবং জেলা সমন্বয়কারী সীমা বিশ্বস। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান বাবু।#