• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩, ১৩:৩৬ অপরাহ্ণ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ইতালির রাজধানীর রোমে একটি হল রুমে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী এবং পরিচালনা করেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল । এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাদিউল ইসলাম হাদি,জামান মোক্তার,আবু তাহের,জহিরুল ইসলাম,মজিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক হাবীব মকদম,শেখ মামুন,তুহিনা জামান মলি,সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী,সাহাদাত হোসেন রনি সহ ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা আর বাংলাদেশ সবটুকুই এই বিজয়ের মধ্যে। যা এসেছে একজন বঙ্গবন্ধুর হাত ধরে। সেই সঙে ১৬ ডিসেম্বরের এই জয় গাঁথা ও জাতির রূপকারের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কে ভোটে বিজয়ী করার সকলকে আহ্বান জানান।