স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার প্রচারণা শুরু হয়েছে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মিছিলের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচারণা শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো: শহীদ উল্লা খন্দকারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের নৌকার মিছিলের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় চৌরঙ্গী গিয়ে শেষ হয়। সেখানে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ ফারুক খানের পক্ষে প্রচারনা করেছে নেতাকর্মীরা। #