• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১৫:০৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লী ভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক সহঅধ্যাপক বিপ্লব মিত্রের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও বাকেরগঞ্জ-৬ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা, কেন্দিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্নি।

কর্মী সভায় বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বশির আহমেদ ঝুনু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহঅধ্যাপক শহিদুল ইসলাম, জাপা নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন সালমান, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, উপজেলা ছাত্র সমাজ সভাপতি রিয়াজ উদ্দিন প্রমূখ।

কর্মী সভায় প্রধান অতিথি আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। তাই ভোটাররা যদি ভোটকেন্দ্র যেতে পারে এবং নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আগামী ৭জানুয়ারি ভোটাররা জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বেগম নাসরিন জাহান রতনাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।