• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের পিতার নামাজে জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১৩:১২ অপরাহ্ণ
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের  পিতার নামাজে জানাযা অনুষ্ঠিত

এস মিজানুল ইসলাম,বানারীপাড়া।।বুধবার বিকেল ৪ টায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক এর পিতা আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন হাওলাদার( ১০৪) এর নামাজে জানাযা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম নামাজে জানাজায় বরিশাল জেলা আওয়ামীলীগ’র সভাপ সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান মেনন, বরিশাল জেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর বিক্রম মাহাবুব উদ্দিন আহম্মেদ (এসপি মাহাবুব), কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যকরী পরিষদের সদস্য আনিসুর রহমান, শেরই বাংলা ফাউন্ডেশন’র চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, এটিএম মোস্তফা সরদার, মোঃআব্দুল হাই (বিডিএম), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা , শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্তর নাজির পুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।#