• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিসার মো: মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসির প্রিন্সিপাল একেএম শাহীদুল ইসলাম চৌধুরী, জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা তথ্য অফিসার মো: মঈনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা বাঙালীর জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। জাতির পিতার নেতৃত্বে দেশের আপামর বাঙালী ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে। তাদের অসামান্য আত্মত্যাগে অর্জিত হয় মহান স্বাধীনতা। জাতির পিতার বাঙালিকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু তিনি বাঙালির জীবনমান উন্নয়নের স্বপ্ন পূরন করে যেতে পারেন নি। তাই জাতির পিতার স্বপ্ন পূরনে সকল বাঙালিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

একেএম শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাঙালির গৌরবময় ইতিহাস। এই ইতিহাস আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর বাঙ্গালির এই ইতিহাস চর্চার মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তিতে করনীয় সম্পর্কে মানুষ আরো বেশি সচেতন হতে পারবে।

তিনি উপস্থিত বিদেশগামী টিটিসির শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, আপনারা যদি বিদেশে গিয়ে বৈধ পথে আপনার রেমিট্যান্স দেশে পাঠান তাহলে আপনি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। এতে আপনার সত্যিকারের দেশপ্রেম প্রকাশ পাবে।#