গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের গৌরনদীতে ১৩৬০ জন ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউটের আয়োজনে বুধবার দিনব্যাপী শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ন ও জেলা দায়রা জজ ইফতেখার আহম্মেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী, গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান সহ অন্যান্যরা।