• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১৫:০৩ অপরাহ্ণ
বরগুনায় গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব পালিত

বরগুনা জেলা প্রতিনিধি:
গণজাগরণের শিল্প আন্দোলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হয় গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যে ৬টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত, বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতা ও বরগুনা শিল্পকলা একাডেমির পরিবেশনায় যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধন করেন বরগুনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো: শাহজাহান। অন্যান্য অতিথিরা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, খুলনা বেতারের শিল্পী মোশতাক আহমেদ, রবীন্দ্র সংগীত শিল্পী মনোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল, ওজোপাডিকো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো: আবু রায়হান, সংগীত শিল্পী বাবুল সাহা, ওবরগুনা সাগরপাড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ। উৎসবে যন্ত্রসংগীত পরিবেশন করেন বর্ষীয়ান যন্ত্রশিল্পী নিত্যানন্দ হালদার, অমল চন্দ্র শীল, শৈলেন মাস্টার, কালীদাস রায়, শংকর চন্দ্র ঋষি দাস, শিপন শীল ফ্যালা, সুজন বিনিময়, বিপুল হাওলাদার, মিয়া তানসেন, সুকন্ঠ চন্দ্রশীল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা তমা এবং সঞ্চালনায় ছিলেন সুমন।