• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন অনিক সরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ
ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন অনিক সরদার

নলছিটি প্রতিনিধি: নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ করলেন অনিক রহমান সরদার। তিনি একই সাথে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন।

এ উপলক্ষে বুধবার(২০ ডিসেম্বর) পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো,নব ঘোষিত কমিটির সহ- সভাপতি কাউন্সিলর মামুন মাহমুদ,পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আইরিন চৌধুরী প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে দায়িত্ব প্রদান করায় আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞ। নতুনদের সাথে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে কাজ করাই আমাদের লক্ষ্য থাকবে।