• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নৌকার প্রচারনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
গৌরনদীতে নৌকার প্রচারনা তুঙ্গে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জমে উঠছে নৌকার প্রচারনা। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থনে গণসংযোগ করে নির্বাচনী প্রচারনার মাঠ জমিয়ে রাখছেন হাসানাত আব্দুল্লাহর দুই পুত্র সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা।
অপরদিকে নৌকার প্রচার-প্রচারনা তুঙ্গে থাকলেও মাঠে দেখা মিলছেনা জাতীয় পার্টির নেতাকর্মীদের। তবে বেশ কিছু এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়েছে। এবিষয়ে জাতীয় পার্টির গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম পারভেজ রহমান বলেন, জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়ন পাওয়ার পর থেকে দলীয় নেতাদের সাথে তার কোন যোগাযোগ নেই।