• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি প্রেসক্লাবের নব নির্বাচিতদের নলছিটি প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১৬:০১ অপরাহ্ণ
ঝালকাঠি প্রেসক্লাবের নব নির্বাচিতদের নলছিটি প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

নলছিটি প্রতিনিধি:
নলছিটি প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ কার্যকরী পরিষদের নবনির্বাচিত সকল সদস্যকে নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাচ্চুসহ সকল সদস্যরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত পরিষদের বলিষ্ঠ নেতৃত্বে ঝালকাঠির সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন, স্বার্থ সংরক্ষণ ও ঝালকাঠি প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে নলছিটি প্রেসক্লাব সভাপতি/ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন।

নলছিটি প্রেসক্লাবের এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঝালকাঠি প্রেসক্লাব স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যখন যারাই দায়িত্ব পেয়েছেন তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে চেষ্টা করেছেন। যেকারনেই ঝালকাঠি প্রেস ক্লাব এ অঞ্চলের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।