• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বরিশাল- ০২ আসনের ১৪ দলীয় প্রার্থী রাশেদ খানের উঠোন বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় বরিশাল- ০২ আসনের ১৪ দলীয় প্রার্থী রাশেদ খানের উঠোন বৈঠক

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। সোমবার ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪ দলীয় নৌকার প্রার্থী রাশেদ খান মেনন এর সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জলিল ঘরামী। প্রধান অতিথির বক্তৃতা করেন ১৪ দলীয় নৌকার প্রার্থী বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ড, অধ্যাপক নজরুল হক নীলু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ সহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।#