• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা সংগঠকের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা সংগঠকের স্মরণসভা

গৌরনদী প্রতিনিধি \ প্রগতিশীল রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সংগঠক মিহির দাশ গুপ্তর ২৩তম স্মরণসভা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতার ভাগ্নে, মুক্তিযোদ্ধা সংগঠক, দক্ষিনাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
বরিশাল মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশের পদক প্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সহ অন্যান্যরা। স্মরণসভায় পিতাকে নিয়ে স্মৃতিচারণ করেন মিহির দাশগুপ্তের ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত, কন্যা সাথী দাশগুপ্ত।