• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“নন-ফিকশন বইমেলা ২০২৩ এর প্রথম দিন আজ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩, ১৪:০৯ অপরাহ্ণ
“নন-ফিকশন বইমেলা ২০২৩ এর প্রথম দিন আজ”

মো: ইমন হোসেন, ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় Faculty of Business Studies (FBS) ও বণিক বার্তা কর্তৃক ৭ম বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী নন-ফিকশন বই মেলার প্রথম দিন আজ। নন-ফিকশন বই মেলাটি (আজ) ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামালের উপস্থিতিতে মেলার উদ্বোধনী ঘোষনা করা হয়। মেলাটি ২৮ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি চলবে।মেলাটি সবার জন্য উন্মুক্ত, তাই যে কেউ ইচ্ছে করলেই উক্ত মেলায় অংশগ্রহণ করতে পারবে। দেশের শীর্ষ খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান যেমন: পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, আগামী প্রকাশনী,দিব্যপ্রকাশ,বাতিঘর,অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ ৪০টির বেশি প্রকাশনী এ মেলায় অংশ নিয়েছেন।

উল্লেখ্য, উক্ত মেলায় অংশগ্রহণ করলেই ক্রেতাগন পাবেন সকল বইয়ে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট। তাছাড়া যেকোন প্রকাশনার থেকে প্রতি ১০০ টাকা সমমূল্যের বই কেনার জন্য থাকছে ১টি করে কুপন। বণিক বার্তার স্টলে মানি রিসিট দেখিয়ে কুপনটি সংগ্রহ করা যাবে । র‍্যাফেল ড্রতে থাকছে এয়ার টিকিট, স্মার্ট ফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার।