• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা প্রার্থীর পথসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
নৌকা প্রার্থীর পথসভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ।
মঙ্গলবার সকালে গৌরনদীর মাহিলাড়া বাজারে এক নির্বাচনী পথসভায় ভোটারদের প্রতি আহবান জানিয়ে আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ অন্যান্যরা।