আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা সদর-৬ আসনে নির্বাচনী প্রচারণা জমিয়ে তুলেছেন নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আঞ্জুম সুলতানা সীমা। তবে আসনটিতে আলোচিত কুমিল্লা জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম’কে তেমন নির্বাচনী মাঠে থাকতেদেখা যাচ্ছে না, জাতীয় পার্টি লাঙ্গল যেন পোস্টার লিফলেটের মধ্যে সীমাবদ্ধ। এয়ার আহমেদ সেলিমের কর্মীরা হঠাৎ মাঠে এসে নিবার্চনী প্রচারণা করে, অন্যদিকে আবার হঠাৎই চলে যায়, তেমন দেখা মিলে না লাঙ্গল প্রার্থী এয়ার আহমেদ সেলিমের। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লা-৬ নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন হেভিয়েট নৌকা ও ঈগল প্রার্থীরা। বিশেষ করে প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা । এ দুই প্রার্থীকে ঘিরে কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। বুধবার(২৭ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রচারণার বিষয়ে সাংবাদিকদের জানান-নানা বাঁধা ও অপপ্রচারের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। তবে কুমিল্লা-৬ সদও আসনের জনগণের ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছি। আশা করছি কুমিল্লা-৬ আসনের জনগণ আমাকে ভালোবেসে ৭জানুয়ারী বিপুল ভোটে বিজয়ী করার সিদ্ধান্ত নিবেন। হুমকি ধমকি দিয়ে জনগণের আস্তা অর্জন করা যায় না, জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে ঈগলকে জয়ী করবেন কুমিল্লা’র জনগণ। সীমা আরো বলেন- প্রতিদ্বন্ধীরা মনে করছেন,ম্যাজিকে জিতবে, তবে কুমিল্লা-৬ আসনের জনগণ ভিন্ন ম্যাজিক ও ভোটদানের মাধ্যমে ঈগল প্রতীকের জয় নিশ্চিত করবেন। জেলা প্রশাসন কুমিল্লা এখনো স্বচ্ছতার মধ্যে আছেন। আশা করছি কুমিল্লা-৬ এর ৮০ শতাংশ ভোটার ঈগল প্রার্থীর সঙ্গে আছেন এবং নির্বাচনে ভোটদানেও থাকবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঈগল প্রার্থী সীমা। এদিকে কুমিল্লা নগরীর কিছু কিছু ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের প্রার্থী এয়ার আহমেদ সেলিমকে গণসংযোগ করতে দেখা গেলেও- বিপরীত ভাবে তেমন কোন প্রকার উঠান বৈঠক করার চিত্র চোঁখে পরেনি। পোস্টার ও ব্যানারের মধ্যে যেন লাঙ্গল এর সীমাবদ্ধতা। স্থানীয় ভোটারদেরদের সাথে নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বললে সাধারণ ভোটাররা জানান-ভোটের দিনে কোন প্রকার সহিংসতা চাই না, প্রশাসনের উপস্থিতি শতভাগ থাকলেই সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান সম্পন্ন করতে পারবেন। নির্বাচনে জয়য়ের বিষয়ে মুঠোফোনে কুমিল্লা-৬আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রতিবেদককে বলেন-আমাকে নির্বাচন কমিশন কর্তৃক যে শোকজ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। শোকজের যথাযর্থ জবাব আমি দিয়েছি,কোন অপশক্তি কুমিল্লা-৬আসনে স্থান পাবে না। আমার ও নৌকা সমর্থিত নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতি মহুর্তে হাইব্রীডরা মরিয়া হয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করেন। আমি এসবে বিশ্বাসী নই। বঙ্গবন্ধুর কন্যা কখনো সিদ্ধান্ত নিতে পিছপা হন না, ৭জানুয়ারী কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে সন্ত্রাসমুক্ত কুমিল্লা উপহার দিবো। আমরা সকলে দেশের কল্যানে কাজ করার প্রতিজ্ঞা করবো। কুমিল্লা’তে রয়েছে ১১ টি সংসদীয় আসন। সংসদীয় আসন গুলোতে প্রতিদ্বন্ধী প্রার্থী ৯১ জন। জেলার ১১টি সংসদীয় আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ঈগলের মধ্যে। নির্বাচনে সহিংসতা এড়াতে জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান বলেন- ২৯ডিসেম্বর বিজিবি মাঠ টহলের কার্যক্রম শুরু করবেন, অন্যদিকে ৩ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের সহিংসতা প্রতিরোধসহ মাঠ পর্যায়ে কাজ করবেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনার পূর্ব মুর্হুত পর্যন্ত ভোট কেন্দ্রে কোন প্রকার সহিংসতা মূলক কর্মকান্ড দেখার সাথে সাথে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারবেন। র্যাব-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড কাজ করবেন।