বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুর্যোগের ঝুকিঁহ্রাসে ১৩ সেট উপকরন বিতরন করা হয়। বুধবার ওয়েভ ফাউন্ডেশন উপজেলায় ৬টি ইউনিয়নে এসিটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগের ঝুকিঁহ্রাস করার লক্ষ্য নিয়ে ২০২১ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ৬ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনঃগঠন করা হয়েছে এবং ৬ যুব সংগঠনকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে দুর্যোগের ঝুকিঁহ্রাস করনে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবহিকতায় বাকেরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে ১টি, ৬টি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে ৬টি সেট এবং ৬টি যুব সংগঠনের মধ্যে ৬ সেট দুর্যোগের ঝুকিঁহ্রাস উপকরন বিতরন করা হয়।
উপকরনের মধ্যে ছিল হ্যান্ড মাইক, পেট্রোল কড়াত, লাইফ জ্যাকেট, গাম বুট, রেইন কোট, হেলমেট, টর্চ, স্ট্রেচার, ফার্স্টএইড বক্স, ৪০ ফুট রশি এবং মালামাল সংরক্ষনের জন্য একটি স্টিলের ট্রাংঙ্ক।
উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋন কর্মসূচী) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এসিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান। ##