খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
সব ভয় জয় করে , এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বুধবার (২৭ ডিসেম্বর)সকালে বাগেরহাট প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।
বৈশাখী টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখী এর সঞ্চালনায়, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা।
এ সময় অন্য অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী , কোষাধ্যক্ষ মোল্লা মাসুদুল হক,শেখ জিয়াউল ইসলাম অধ্যক্ষ সরকারি পিসি কলেজ, খোন্দকার আসিফ উদ্দিন রাখী অধ্যক্ষ খানজাহান আলী কলেজ, লেখক ও সাংবাদিক মানিক মাহমুদ, মহিলা কমিশনার তানিয়া সুলতানা, সাংবাদিক দেলোয়ার হোসেন,সাংবাদিক মোল্লা আব্দুর রব,সাংবাদিক কামরুজ্জামান,সাংবাদিক আরিফুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা বাবু,সাংবাদিক এস এম হুমায়ুন,সাংবাদিক আতিয়ার রহমান, রুবিনা আক্তার সহ প্রমুখ।