• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী রাজুর গনসংযোগ ও কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৩, ১৩:১৪ অপরাহ্ণ
বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী রাজুর গনসংযোগ ও কার্যালয় উদ্বোধন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ,কে ফজলুল হকের দৌহিত্র এ,কে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের

বানারীপাড়ায় বিভিন্ন ইউনিয়নে দিনভর গনসংযোগ ও বিভিন্ন কার্যালয় উদ্বোধন করেছেন।

এ সময় তার সফর সংগী ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসহায় গরীবের বান্ধব খ্যাত ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশারকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, আওয়ামীলীগের সদস্য তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুলহাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব যাচাইয়ে বরিশাল-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকে ভোট চান। সকাল ১১ টা থেকে বানারীপাড়ার নদীর পশ্চিম পারের বাংলাবাজারে গনসংযোগ শেষ করেন।#