• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে মাদক ও চুরি মামলার আসামী সহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে মাদক ও চুরি মামলার আসামী সহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৪ আসামী ও মাদক সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশের এসআই মহিউদ্দিন জুয়েল জানান,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকিরের নির্দেশে
২৭ ডিসেম্বর বিকালে চুরি মামলার আসামী রিয়াজ,জাকির,মোশারেফ,লিটন কে বোরহানউদ্দিন পৌরসভা ও বোরহানউদ্দিন থানাধীন কুতুবা ইউপির ০৬ নং ওয়ার্ডস্থ সিরাজ সিকদারের সুপারির বাগান হইতে ৩৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজাসহ ইউসুফ সহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল এর নেতৃত্বে গাজাসহ একজনকে আটক করা হয়েছে এবং
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।