• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-০৩ আসনে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচার প্রচারনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৩, ১৪:৩৯ অপরাহ্ণ
গোপালগঞ্জ-০৩ আসনে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচার প্রচারনা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে নৌকা পক্ষে মিছিল বের করা হয়। মিছিলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরন করা হয়। এসময় উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান নেতাকর্মীরা।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো: ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম জাকির হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক উপস্থিত ছিলেন। #