• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনসভায় নিহত কৃষকলীগ নেতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩, ১৩:৪৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জনসভায় নিহত কৃষকলীগ নেতার দাফন সম্পন্ন

হিজলা প্রতিনিধিঃ বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নিহত কৃষকলীগ নেতা সিরাজুল সিকদারের দাফন সম্পন্ন হয়েছে।
জানাযায় শুক্রবার সকালে বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের কৃষকলীগের ওর্য়াড কমিটির সভাপতি সিরাজুল সিকদার।

সেখানে হিজলা-মেহেন্দীগঞ্জের এম পি পংকজ নাথ ও নৌকা সমর্থিত প্রার্থী ড. শাম্মী আহমেদের সমর্থকদের মাঝে সংর্ঘষ হয়। সেখানে পড়ে গিয়ে সিরাজুল ইসলাম আহত হয়।তখন বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
শনিবার নিহত সিরাজুলের ময়নাতদন্ত শেষে লাশ হিজলা নিজ বাড়িতে নিয়ে আসে।তখন পরিবারের সদস্যেদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আছরবাদ জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করে ।
কৃষকলীগ নেতার জানাযায় অংশগ্রহন করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাব আহমেদ ,জেলা আওয়ামীলীগের সদস্য সাজাহান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল লতিফ খান, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজ মাহমুদ (অবসরপ্রাপ্ত) ,কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার সদস্য সচিব সৈয়দ তানভীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আওয়ামী লীগে ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।