বরিশাল
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দূর্গাপুরে বিনামূল্যে চক্ষু ও দন্ত সেবা পেলো ৩ হাজার ৩শ মানুষ। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অফ ঢাকা বনানী মডেল টাউনের আয়োজনে এই কর্মসূচী করা হয়।
দূর্গাপুর হাজী মোবারক আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে চক্ষু ও দন্তই নয়, ৭শ মানুষকে ডায়বেটিস পরীক্ষা, ১২শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বোল বিতরন, বর্জপাত রক্ষায় ২ শ টি তাল গাছের চারা রোপন, এলাকার বিভিন্ন জলাশয় ১০ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত ও মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে ২ মাসের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ বি ১ বাংলাদেমের জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাস্ট লেডি অফ দি ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, লায়ন আরফিন আজিজ সারিকা, কেবিনেট ট্রেজারার ও উক্ত লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান লিটু, রোকশানা আক্তার রুমা, জেলা রিজিওন হেডকোয়ার্টার লায়ন শাহানা মুজিব, জেলা রিজিওন চেয়ারপারসন নাসিমা আলম, রিজিওন চেয়ারপারসন ফাহামিদা বিউটি, লিও ক্লাব চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, লায়ন মনোয়ারা বেগম, বনানী মডেল টাউন ক্লাবের সদস্য লায়ন লুৎফর রহমান, লায়ন শাহনাজ পারভীন, লায়ন আরিফুজ্জামান চৌধুরী, লায়ন খালেদ মিলন, লিও জেলা সভাপতি লিও ইয়ারসিব হাসান ইয়াস, লিও জুই আহমেদ, লিও জেলা সেক্রেটারী অরিত্র রহমান, লিও আজিজ, লিও ফারহান, লিও মাসুম, লিও আনিকা, লিও জারিক, আলফা লিও জাহিন প্রমুখ। ##