• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১ দফা দাবিতে বিএনপির লিফলেট বিতরণ, গণসংযোগ এবং বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ১ দফা দাবিতে বিএনপির লিফলেট বিতরণ, গণসংযোগ এবং বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ সোমবার (০১ জানুয়ারী) সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতার্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচীতে মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আ: সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা মুন্নু মুন্সী, বিল্টু খান, ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজ হাসান, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব মিয়া, সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, শ্রমিক দল নেতা সাইদুল মিয়া, রাকিবুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান সজীব, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাজমুল মিয়া, যুগ্ন সম্পাদক মিনাল মাতুব্বর, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব হোসেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল শেখ, যুগ্ন সম্পাদক হাবিব ফকির, বিএনপি নেতা তৈয়ব খা, মিটাস মিয়া, কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বাবুল মীর, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম সোহেল, যুগ্ন আহবায়ক জুয়েল রানা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এ নির্বাচন বাতিলের দাবী জানিয়ে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহবান জানান। #