এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। সোমবার ১ জানুয়ারী বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের অফিস মিলনায়তনে বরিশাল -০২ আসনের ১৪ দলীয় নৌকার প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তি চুক্তির পরীবক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি ।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য শান্তি চুক্তির পরীবক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলে ইতিপূর্বের বিভিন্ন উন্নয়ের চিত্র তুলে ধরেন। এ উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত ১৪ দলীয় প্রার্থী রাশেদ খান মেননকে নির্বচনে জয়যুক্ত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। বক্তৃতা করেন ১৪ দলীয় নৌকার প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট কায়উম খান কায়ছার, ভরাকোটা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মোঃ শহিদ, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ উজিরপুর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। #