হিজলা প্রতিনিধি।। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হাইকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির রায়ে দ্বৈত নাগরিকত্বের রায়ে আওয়ামী লীগের মনোনীত বরিশাল ৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমদের প্রার্থিতা বাতিলের রায় বহাল রাখেন মাননীয় আদালত। রায়ের ফলাফলের উপর ব্যাপক উৎকণ্ঠা ছিল বরিশাল ৪ আসনের আপামর জনসাধারণের। রায় ইতিবাচক হলে ব্যাপক বিশৃঙ্খলা ও হাঙ্গামার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত ছিল সাধারণ মানুষ জন। এই আশঙ্কাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মত। রায়ের মধ্যে দিয়ে মানুষের মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ বিরাজ করছে। রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে, উপজেলা মুক্তিযোদ্ধা কমন কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন বলেন, এই রায়ের মধ্য দিয়ে এই জনপদের সন্ত্রাস চাঁদাবাজি ও দ্বন্দ্ব সংঘাতের অবসান হলো। রায় ইতিবাচক হলে, এখানে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হত। যা রাজনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতো। স্থানীয় আওয়ামী লীগের একাধিক ব্যক্তি জানায় ড. শাম্মী আহমেদ মনোনয়ন পাওয়ার পরে হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানায় চাঁদাবাজির মহা উৎসবের শিকার হাজারো মানুষ তাদের প্রার্থনায় হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে যার কারণে নৌকার প্রার্থিতা বাতিল হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার বলেন ড. শাম্মী আহমেদ মনোনয়ন পাওয়ার পরে তিনি সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছে এই রায়ের মধ্য দিয়ে যার অবসান ঘটলো।
হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর জানায় দুই তারিখের রায়কে কেন্দ্র করে প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি ছিল। এমনকি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছিল সব ধরনের প্রশাসনের সদস্যদের।