ঢাবি প্রতিনিধি:শিক্ষাবর্ষ ২০২৩-২৪ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আসছে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে। যেটি চলবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।
আগামী ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন যে, জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।