• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪, ১৯:৩১ অপরাহ্ণ
ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা  সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।(০৩ জানুয়ারি )বুধবার বিকাল ৪ টায় ভোলা জেলা প্রশাসন, ভোলার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ (প্রশাসন ও অর্থ),ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।