• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শায় নৌকা প্রার্থীর দুই সমর্থককে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ণ
যশোরের শার্শায় নৌকা প্রার্থীর দুই সমর্থককে জরিমানা।

আবু জাফর, ঝিকরগাছা, যশোর জেলা প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-১ (শার্শা) নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিনের দুই সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এ জরিমানা দণ্ড দেন।।

দণ্ডপ্রাপ্তরা হলেন,‌ বাগআঁচড়া গ্ৰামের শামীম (৩৯), পিতা-মৃত আ: হালিম, কায়বা গ্ৰামের মাসুদ (২৪), পিতা-মৃত হামজার আলী।

এ ব্যাপারে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর কারনে নৌকা প্রতীকের দুই সমর্থককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।