• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ
গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, কেক কাটা শেষে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন উদ্দীন আব্দুল্লাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিচুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।