• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভিপি সুমনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
গৌরনদীতে ভিপি সুমনের গণসংযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আসছে ৭ জানুয়ারি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকার প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রীর পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে বিজয়ী করার লক্ষে ব্যতিক্রমধর্মী গণসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে গৌরনদ বাসষ্ট্যান্ড, উত্তর বিজয়পুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ও কাউন্সিলর শাখাওয়াত হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।