• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক কমিটির প্রচারাভিযান ও গনসংযোগে – বক্তারা দিনাজপুর সদরের মাটি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হুইপ ইকবালুর রহিমের ঘাটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
নাগরিক কমিটির প্রচারাভিযান ও গনসংযোগে – বক্তারা দিনাজপুর সদরের মাটি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হুইপ ইকবালুর রহিমের ঘাটি

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরের মাটি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হুইপ ইকবালুর রহিমের ঘাটি। এখানকার মানুষ নৌকা ছাড়া কিছুই বোঝে না। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোট যুদ্ধে দিনাজপুর সদর ৩ আসেন নৌকার মাঝি ইকবালুর রহিমকে বিপুল ভোটে জয়ী করবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দিনাজপুর নাগরিক কমিটির উদ্দ্যেগে গনসংযোগ ও প্রচারাভিযানে শহরের বিভিন্ন স্থানের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের কাছে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য আহবান জানান নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

এসময় তারা হুইপ ইকবালুর রহিমের নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য নানান ধরনের শ্লোগান দেন। দিনাজপুরের উন্নয়নকে তরান্বিত করতে চাইলে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের স্্েরাতের সাথে আমাদেরকে মিশতেই হবে। নৌকার বিজয় নিশ্চিত দেখে কেউ কেউ দিনাজপুরবাসীকে বিভিন্ন ধরণের উল্টাপাল্টা তথ্য দিয়ে ভয় দেখাচ্ছে। এ অঞ্চলের জনগণকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। আপনারা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয় ছিনিয়ে আনবেন এটাই আমরা বিশ্বাস রাখি। যেমনিভাবে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশের স্বাধীনতাকামী মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের বিজয়গাথা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল।

এসময় গন সংযোগে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য,মো: মাজেদুর রহমান দুলাল, জহির শাহ,মো: শামীম কবীর, মো: মোফাজ্জল হোসেন, রেজাউর রহমান হিরু, মো: রাজিউর রহমান ডাবলু, মো: মাহবুব আলম, তোহা, দুলাল,মো: মোস্তফা, শপু, মনতাজুল ইসলাম মনতাসহ অন্যান্যরা।