খান লিটন , জার্মানি থেকেঃ
তোকে জিততে হবে ! তোর জন্য না , পরিবর্তনের জন্য, আমাদের জন্য ,বরগুনাকে একটি আধুনিক টেকসই সব মানুষের সহ অবস্থানের জেলায় রুপান্তর করার জন্য , মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য কর্মী প্রমানের জন্য তোকে জিততে হবে ।আমাদের সব আছে ধান,চাল, নদী /নালা /খাল——- শুধু তোর মতো একজন নেতার আকাল !এইবার এসেছে সুযোগ, সবাই মিলে Skipe করবো জড়া জীর্ন যুগ !! এটা হচ্ছে , গোলাম সারোয়ার টুকুর এক বন্ধুর ফেইসবুক স্টেটাস । এর মূল অর্থ হচ্ছে বরগুনার মানুষ পরিবর্তন চায় এবং তারা ৭ তারিখের ভোটে প্রমান হবে । তিন / চার বার নির্দিষ্ট ব্যাক্তি সংসদ সদস্য হওয়ায় বরগুনা একটি পরিবারের হয়ে গেছে , বরগুনা হয়ে গেছে ফেন্সিডিল, গাঁজার শহর , জুয়া আর চাঁদাবাজীর স্বর্গভূমি। উন্নয়ন হয়েছে ঠিক তবে তা হয়েছে , খাস ( সরকারি ) পুকুরে উঠেছে বাগান বিলাস, রান্না রেখে হয়েছে স্কুল কমিটির প্রধান , এমনকি যে মাইকিং করতো, সে ও কোটিপতি। সবার পুরো বিশ্বাস , ইন্ডিয়ার কথা শুনতে হবে — যে আছে তাকেই ভোট দিতে হবে , না দিলেও সেই হবে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত নাই ! যে সমস্ত উন্নয়নের কথা বললাম , এই ব্যাক্তিগত বা বিশেষ পরিবারের উন্নয়ন পরিবর্তন সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য টুকুকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে । সাধারন মানুষের প্রতিনিধি হয়ে এই বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সারোয়ার টুকু জননেত্রী শেখ হাসিনার যোগ্য কর্মী। আর যোগ্যতা দিয়ে টুকু যখন সংসদ সদস্য নির্বাচিত হলে , এটাই প্রমানিত হবে জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতকে বন্ধু ভাবে , প্রভু নয় । এই দেশ ,আমার ও আপনার , সিদ্ধান্তও আমার ও আপনার । আর আমাদের এই সত্য প্রমানের জন্যই টুকুকে ভোট দিতে হবে, বরগুনার পরিবর্তন এনে সবার সহ অবস্থানের পরিবেশ তৈরী করতে হবে । পাশাপাশি যে বা যারা দীর্ঘদিন
ক্ষমতায় ছিলেন তাদের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে । তাদের অভিজ্ঞতা ,টুকুর নেতৃত্বে বরগুনা হবে শেখ হাসিনার ডিজিটাল বরগুনা । লেখক ঃ— প্রতিষ্ঠাতা সভাপতি জার্মান বাংলা প্রেস ক্লাব , মিডিয়া উপদেষ্টা জার্মান আওয়ামী লীগ ।