• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় পিকআপের ধাক্কায় সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ণ
শার্শায় পিকআপের ধাক্কায় সাইকেল চালক নিহত

আবু জাফর, ঝিকরগাছা,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় পিকআপ ভ‍্যানের ধাক্কায় জিয়াদ সরদার (৪৮) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ‍্যামলাগাছিতে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াদ সরদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের
ছেলে।

প্রত্যাক্ষদর্শিরা জানান, জিয়াদ সরদার পেশায় একজন দিনমজুর। কাজ শেষ করে বাড়ি ফিরছিলো। পথে শ‍্যামলাগাছিতে নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ‍্যান তাকে ধাক্কা দেয়।পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘাতক পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে।