• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজ সেবায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হলেন মাহমুদুল হাসান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
সমাজ সেবায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হলেন মাহমুদুল হাসান।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
দেশ, জাতি ও সমাজ গঠনে যিনি নিরলসভাবে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, তাকেই বলা হয় সমাজসেবক। তেমনই বর্তমান সরকারের ডিজিটাল সেবা জনগণের কাছে পৌছে দিয়ে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার হিসেবে নির্বাচিত হলেন এবং পুরস্কার গ্রহণ করেন মেহেন্দিগঞ্জের সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান।
জেলার শ্রেষ্ঠ সমাজ সেবা অফিসার হওয়ার পর মাহমুদুল হাসান বলেন, সরকার আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে, আমি শুধু আমার স্থান থেকে আমার দ্বায়িত্ব সঠিক ভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং সমাজসেবা অফিসার হিসেবে আমি আপামর সাধারণ জনগণের সাথে মিশতে পারি, তাদের সুখ দুঃখের কথা শুনতে পারি, সাধ্যমতো চেষ্টা করি তাদের সার্বিক সহযোগিতা করার।
জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার হয়েছি, এটা বড়ো কথা নয়, বড়ো কথা হলো, আমার উপজেলার সকল ভাতাভোগীদের কাছে তার প্রাপ্য ভাতা পৌঁছে দিতে পেরেছি৷ এটাই সবথেকে বেশি ভালোলাগা। ভাতাভোগীদের দোয়া ও ভালোবাসা যেনো এভাবে সর্বদা পেতে পারি, সেটাই কাম্য।