গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাকুরা পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মুলাদী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক (৩০)। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মোটরসাইকেলযোগে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। ওসি আরও জানিয়েছেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।