• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী রাসেল”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ১৪:৩২ অপরাহ্ণ
“ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী রাসেল”

ঢাবি প্রতিনিধি: আজ ৬ জানুয়ারি শনিবার নাজমুল হাসান রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তার ভাই এরশাদ। তিনি লিখেন, ‘পৃথিবীর সকল মায়া ত্যাগ করে আজ ভোর ৫ টায় বিদায় নিয়েছে আমার ভাই নাজমুল হাসান রাসেল (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজমুল। উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও স্যার এফ রহমান হলের যুগ্ম সম্পাদক। নাজমুল হাসান রাসেলের বাড়ি জামালপুর জেলায়।