• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে ১১৬ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ণ
ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে ১১৬ বছরের বৃদ্ধা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ শান্তিপূর্ন পরিবেশে শুরু হয়েছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ভোটগ্রহণ। শীতকে উপেক্ষা করে বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পরা ভীর। নতুন ভোটারদের পাশাপাশি ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন বৃদ্ধারাও।
সরেজমিন গৌরনদী উপজেলার হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দেখা গেছে ১১৬ বছরের বৃদ্ধা হায়াতুন নেছা তার ছেলের কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। নিজের ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। গৌরনদী সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানিয়েছেন, উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। যা চলবে বিকেল চারটা পর্যন্ত। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রতিটা ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭।