গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ উৎসবমূখর পরিবেশে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে চলছে ভোটগ্রহণ। রোববার সকাল আটটায় আগৈলঝাড়া উপজেলার সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ। এছাড়াও লাঙ্গল ও আম মার্কার প্রার্থীর নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
সকাল আটটা থেকে দুই উপজেলার মোট ১২৯টি ভোট কেন্দ্র ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন। তবে শীতের কারনে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে ভোটারদের উপস্থিতি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭।