স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে উৎপরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহন। গোপালগঞ্জ-০৩ আসনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও শেখ পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেন ও কোটালীড়ায় কাজী আকরাম উদ্দিন আহমেদ ভোট দিয়েছেন।
আজ রোববার সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহন। সকাল ৮টায় টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। একই সময়ে কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।
ভোট গ্রহণের আগেই ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন। জেলার প্রতিটি কেন্দ্র শীত উপেক্ষা করে ভোট দিতে লাইলে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। সকাল থেকে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন ভোটাররা ভোট দিতে সকালেই ভোট কেন্দ্রে আসেন। ভোট গ্রহন চলবে বিকাল চারটা পযর্ন্ত।
এছাড়া সকাল ০৮টা থেকে গোপালগঞ্জের ০৩টি সংসদীয় আসনের ৩৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এবারের এই নির্বাচনে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ১০লাখ ২৫ হাজার ৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
টুঙ্গিপাড়া গ্রামের নতুন ভোটার ইসমত আরা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পক্ষে ভোট দিতে আমি সকাল সকাল কেন্দ্রে এসেছি। সাড়ে আটটার মধ্যেই ভোট দিয়েছি। এ নির্বাচনে তারুণ্যের বিজয় হবেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও শেখ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য। শেখ কবির হোসেন সকাল বেলাই ভোট দিতে কেন্দ্র এসেছি। ভোট দিয়ে খুব ভাল লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তারই ধারায় ভোটররা এবার ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন। #