• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-১ আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪, ১৬:৫৪ অপরাহ্ণ
গোপালগঞ্জ-১ আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ৯ হাজার ৮২৩ ভোট গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী একাংশ) আসনে বেসরকারীভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে মুহাম্মদ ফারুক খানকে জয়ী ঘোষণা করেন। এ নিয়ে এ আসন থেকে তিনি একটানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রির্টার্নিং অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান (নৌকা) ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো কাবির মিয়া (ঈগল) পেয়েছেন ১ লাথ ৮ হাজার ৯৩৪ ভোট।

এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে তৃনমূল বিএনপির প্রার্থী মো: জাহিদুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ২২৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ (আম) পেয়েছেন ২৬৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী সহিদুল ইসলাম মোল্যা (লাঙ্গল) পেয়েছেন ২৯১ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী ছিলেন ৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের কাছে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। #