গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বেসরকারি ভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মন্ত্রীর পদমর্যাদায় থাকা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ।
দুই উপজেলার ১২৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। এছাড়াও এনপিপি’র প্রার্থী মোঃ তুহিন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।
উল্লেখ্য, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৪৫১ জন এবং আগৈলঝাড়ায় উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৮৫২ জন।