• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা- ১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার টুকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ণ
বরগুনা- ১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার টুকু

বরগুনা জেলা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনে বেসরকারি ভাবে ভোটে বিজয়ী হয়েছেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়া টুকু ।

বরগুনা সদর, আমতলী, তালতলী এতিন উপজেলা নিয়ে বরগুনা -১ আসন। তিন উপজেলার ১৮৭ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতিকে ৬১৭৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার ফোরকান কাঁচি প্রতিকে ৫৭৮৭৪ ভোট পেয়েছে। এই আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি ৫৪১৬৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিস থেকে পাওয়া তথ্যে উল্লেখ্য বরগুনা এক আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৮৭ টি, কক্ষের সংখ্যা ছিল ১১৫৭ টি, মোট পুরুষ ভোটার ছিল ২ লক্ষ ৪১ হাজার ৭৫২ জন, এবং মহিলা ভোটার ছিল ২ লক্ষ ৪২ হাজার ১৫১ জন, এবং হিজরা ০৮ জন। মোট ভোটার সংখ্যা ৪,৮৩৯১১ জন। ভোটের শতকরা হার ৪০.৫৮%, এফলাফল ঘোষণা করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম।