• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ফুলেফুলে সিক্ত এমপি মহিব ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৪, ১৪:০৮ অপরাহ্ণ
কুয়াকাটায় ফুলেফুলে সিক্ত এমপি মহিব ।

হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি,
কুয়াকাটায় ফুলেফুলে শুভেচ্ছায় সিক্ত হলেন ১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া, রাঙ্গাবালী,মহিপুর, কুয়াকাটা) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব দ্বিতীয় বারের মতো বিজয়ী হওয়ায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের উদ্যোগে বিজয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৪ সাতটায় পৌরসভার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঔসময়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় ওঠেন পুরো এলাকা। এঅনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,কুয়াকাটা পৌর আওয়ামীলীগ পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগ সহ কুয়াকাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়া।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচি করেছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আপনাদের কারনে মনোনয়ন পেয়েছি এবং আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। গত দিন গুলোতে আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামীতেও সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার সেটা আমি বাস্তবায়ন করব। সর্বশেষ তিনি সবার কাছে দোয়া চান।