গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আঁধারে গভীর নলকূপের মধ্যে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্ত¡রা। ফলে খাবার পানির জন্য চরম ভোগান্তিতে পরেছে আটটি পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুরের টিএন্ডটি মোড় এলাকার।
মঙ্গলবার দুপুরে ওই এলাকার আজিজুর রহমান বেপারীর ছেলে আবির হোসেন অভিযোগ করে বলেন, গত এক বছরপূর্বে ব্যক্তিগত অর্থায়নে বাসার সামনে গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই নলকূপ থেকে আমরা আটটি পরিবার খাবার পানি এবং গৃহস্থলির যাবতীয় কাজ সম্পন্ন করে আসছি। সোমবার রাতের আধারে অজ্ঞাতনামা দূর্বৃত্ত¡রা নলকূপে বিষ প্রয়োগ করে। তিনি আরও বলেন, ওইদিন রাত বারটার দিকে নলকূপের পানি ব্যবহার করতে যাই। এসময় নলকূপ থেকে দূর্গন্ধযুক্ত দুধেরমত সাদা পানি বের হয়। পরে পানির গন্ধ ও রং দেখে নলকূপে বিষ দেওয়া হয়েছে বলে বুঝতে পারি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বর্তমানে নলকূপের পানি ব্যবহার বন্ধ রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।