• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিরঙ্কুশ জয় লাভ করায় শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ণ
নিরঙ্কুশ জয় লাভ করায় শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবুধবার (১০ জানুয়ারী) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন মড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক আয়নাল হোসেন সেখসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, টানা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসতে যাচ্ছে। এতে দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন ঘটবে। #