আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা দাঊদকান্দি উপজেলাধীন বেকিনগর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু’র খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবকের ব্যক্তিগত প্রাইভেটকারটি ড্রাইভ করা অবস্থায় পিছনের একটি চাকা পিষ্ট হওয়ার পর পুনরায় পিষ্ট হওয়া চাকাটি মেরামতের জন্য দাঊদকান্দি বেকিনগর সড়কের উপর পার্কিং করলে পিছন থেকে অন্য একটি বাস বা ট্রাক নিহত যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যুবক প্রাণ হারান। দুর্ঘটনার বিষয়ে দাঊদকান্দি হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর সেলিম রেজা প্রতিবেদককে জানান-সড়ক দুর্ঘটনা’র তথ্য জানার পরপরই দাঊদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে বেকিনগরে গিয়ে নিহত যুবকের লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। নিহত যুবক সুজন দেবনাথের বাড়ি নরসিংদী জেলার পলাশ পৌরসভা’য়।