…
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার লক্ষে কাজ করা সংগঠন “প্লাটিনাম সায়েন্স সোসাইটি” এর বোরহানউদ্দিন শাখার ৪র্থ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১লা জানুয়ারি এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির চতুর্থ মেয়াদে মডারেটর হিসেবে ডাঃ মিরাজ হোসেন পাভেল, সভাপতি মোঃ ইমন হোসেন এবং সাধারন সম্পাদক মোঃ সায়েম নির্বাচিত হন।
প্লাটিনাম সায়েন্স সোসাইটি ( Learn science,discover universe) স্লোগান নিয়ে ২০১৬ সাল থেকে ভোলা জেলার স্কুল,কলেজের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাওয়া একটা বিজ্ঞান সেবী সংগঠন, যা ২০১৮ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের একটি “গ” শ্রেনীর সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে।
সংগঠনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি সম্পুর্ন রাজনৈতিক বলয় এবং ফেইমসিকার মু্ক্ত !ইতোমধ্যে সংগঠনটি বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, মনপুরা, তজুমুদ্দিন, চরফ্যাশনে বিভিন্ন সময়ে গণিত অলিম্পিয়ার্ড আয়োজন করেছে যা উপজেলা পর্যায়ে প্রথম কোন আয়োজন ছিল। এ ছাড়া ২০২০ সালে “Awareness session on menstrual hygiene” বিষয়ক একটি সেনসিটিভ,চ্যালেন্জিং প্রোগ্রামও বোরহানউদ্দিনের আব্দুল জব্বার কলেজে আয়োজন করেছিলো।
দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ড ও শীর্ষ স্থানীয় পেশায় সদ্য যোগদানকৃত পেশাজীবী এবং শীর্ষ স্থানীয় পেশায় নিয়োজিত পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন নিজ জেলার সম্ভাবনাময় শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কিংবা ইন্টারন্যশনাল ইভেন্টে পৌছানোর স্বপ্নের বীজ বুনে এগিয়ে চলছে নিভৃতে! স্কুল,কলেজ এবং জেলা পর্যায়ে একাধিক গণিত অলম্পিয়ার্ড আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনটির চতুর্থ মেয়াদে নির্বাচিত মডারেটর ডাঃ মিরাজ হোসেন Pavel সভাপতি মোঃ ইমন হোসেন এবং সাধারন সম্পাদক মোঃ সায়েম। সংগঠনটির চিফ এ্যাডভাইজর বোরহানউদ্দিন পৌরসভার সম্মানিত মেয়র, শিক্ষানুরাগী জনাব মো. রফিকুল ইসলাম।