বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে
বরগুনা সদর উপজেলা ১ নম্বর বদরখালি ইউনিয়নে পাতাকাটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বাবা ছেলের মৃত্যুর খবরে শেষবারের মত তাদের দেখতে ছুটে এসেছেন এলাকার অনেক মানুষ।
খোজ নিয়ে জানা যায়, পাতাকাটা গ্রামের আনসার আলী হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৪৮) দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শনিবার (১৩ জানয়ারি) রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে ছেলে বশির। সকালে সাড়ে আটটার সময় ছেলে বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসলে বাবা আনছার আলী হাওলাদার (৮৫) ছেলে হাড়ানোর শোকে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্হানীয় এক চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে সকাল নয়টার দিকে আনসার আলীকেও মৃত ঘোষণা করে।
এ বিষয় সাবেক ১ নম্বর বদরখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স্বপন শরীফ বলেন, মৃত্যুর খবর শুনে আমি ঘটনা স্থলে যাই, তারা অত্যন্ত ভালো মানুষ ছিলো এটি খুবই মর্মাহত ঘটনা। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।